ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৯:৪৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিয়া-করিমের পরিবারকে ৪০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:১৫ এএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তাদের হাতে সমমূল্যের সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী।



আজ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়।প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দিয়া-করিমদের স্বজনদের ডেকে নিয়ে সমবেদনা জানানোর পর তাদের হাতে এ অনুদান তুলে দেন।



তাদের পরিবারের অন্য সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়া ও করিমের স্বজনদের সঙ্গে কথা বলতে চান। সেজন্য তাদের ডেকে নিয়েছেন।

 

দিয়ার খালা নাজমা বেগম বলেন, বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গাড়ি এসে দিয়ার মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম আরাফাতকে নিয়ে যায়।