ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:২৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজীপুরে ডাকাতদের হামলায় মা ও মেয়ে নিহত

প্রকাশিত : ১০:১০ এএম, ২৪ এপ্রিল ২০১৫ শুক্রবার | আপডেট: ১০:১০ এএম, ২৪ এপ্রিল ২০১৫ শুক্রবার

gaji mapস্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, গাজীপুর : গাজীপুরে ডাকাতের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ছেলে। শুক্রবার ভোররাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আতলরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ আকন্দ মা ও মেয়ে উভয়েরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় আহত ছেলের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, আহত মেয়ে গাজীপুর সদর হাসপাতালে মারা যান। মা ও ছেলেকে ঢাকায় নেয়ার পথে মারা যায় মা। ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিত্সাধীন। ২৪.০৪.২০১৫