ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:১৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২৩ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাতে সৌদি জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ১২৪ জন। 

 


বৃহস্পতিবার হুদাইদার প্রধান সরকারি হাসপাতাল এবং একটি ব্যস্ত জেটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। শুক্রবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা- রেড ক্রস এ তথ্য জানিয়েছে। 

 


এদিকে, ওই হামলার কথা অস্বীকার করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চালিয়েছে বলে দাবি করছে সৌদি জোট। 

 


আন্তর্জাতিক দাতব্য সংস্থা- রেড ক্রস জানিয়েছে, তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক মানুষের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে। 

 



হুতি সরকারের গণস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকিল জানান, এ ঘটনার পর আরো হামলার শঙ্কায় আহতদের অনেককেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী সানায় পাঠানো সম্ভব হচ্ছে না। 

 


জাতিসংঘ জানিয়েছে, তীব্র সহিংসতার মুখে হুদাইদায় প্রতিদিন আশ্রয়হীন হচ্ছে তিন হাজার শিশু। 

সূত্র: আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস