ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:২৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেত্রকোনায় হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন

প্রকাশিত : ১০:১৮ এএম, ২৪ এপ্রিল ২০১৫ শুক্রবার | আপডেট: ১০:১৮ এএম, ২৪ এপ্রিল ২০১৫ শুক্রবার

1429780202স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হত্যা মামলায় দুই নারীকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রেজিয়া খাতুন (৫০) এবং হারুনা আক্তার (২০)। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর মাসের পার্শ্ববর্তী বাড়ির হারুনা রোদে রাখা ধান গাছের খড় পুড়িয়ে ফেলে। এ সময় মিনা আক্তার হারুনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারুনা হাতের কাছে থাকা কাঠের পিঁড়ি দিয়ে মিনার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে কেন্দুয়া হাসপাতাল এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে হলুদ মিয়া বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ২৪.০৪.২০১৫