ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৮:২৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্কুল ও কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



রবিবার বিকেল ৩টায় কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হবে। আর স্কুলপ্রধানদের সঙ্গে বৈঠক হবে বিকেল ৫টায়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকার স্কুল ও কলেজের প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এই বৈঠক হবে।



এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন।