সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২৪ এএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ১০:০৩ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে সাকিব-তামিমদের জয়ের পরপরই অভিনন্দন বার্তা পাঠান তিনি।
সিরিজে আজ সোমবারের শেষ ম্যাচে ক্যারিয়ানদের ১৮৫ রানের লক্ষ্য দেয় সফরকারী বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরে বৃষ্টি আইনে ১৮ রানের জয় পায় বাংলাদেশ। তিনম্যাচ সিরিজের দুইটি ম্যাচে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। এর আগে একদিনের সিরিজেও জয় পেয়েছিল মাশরাফি-তামিমরা।
