পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৯ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:১৩ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন তারা। এ সময় প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠক করেন তারা। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এ সময় বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব এম শহীদুলও উপস্থিত ছিলেন।
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে একটি ঘরোয়া অনুষ্ঠানে যোগদানকালে বার্নিকাটের গাড়ি হামলার শিকার হয় বলে রোববার এক বিবৃতিতে জানায় মার্কিন দূতাবাস। বিবৃতিতে ঘটনার সময় পুলিশের নিরাপত্তা পদক্ষেপ নিয়ে সন্তোষও প্রকাশ করা হয়। রাষ্ট্রদূতের গাড়িতে হামলার অভিযোগটি পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
