গাজায় ইসরাইলী বিমান হামলায় নারীসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪০ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
ইসরাইলী বিমান বাহিনী আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। হামলায় এক গর্ভবতী নারী ও তার ১৮ মাস বয়সী শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
বুধবার গাজায় হামলা চালায় ইসরাইল। ইসরাইলী ভূখণ্ডে হামাসের রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়। রকেট হামলায় একাধিক ইসরাইলী হালকা আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।
হামলায় এক হামাস সদস্যও নিহত হয়েছেন। সব মিলিয়ে আহত হয়েছে ১২ জন।
সূত্র - বিবিসি, রয়টার্স।
