মাদারীপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৯ এএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার
মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে আজ বৃহষ্পতিবার পানিতে পড়ে এনায়েত নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু এনায়েত ঐ এলাকার মোশারফ শেখের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মোশারফ শেখের শিশু পুত্র এনায়েত সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা এনায়েতকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। অনেকক্ষণ খোজাঁখুজির পর শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু এনায়েতের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
