ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৮:২৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের কিশোরী ফুটবলারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:০৫ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৩ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের বিপক্ষে বিরাট ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে আন্তরিক অভিন্দন জানিয়েছেন।


ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।


আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার জন্য অভিনন্দন জানান।


ভবিষ্যতেও বাংলাদেশ দলের জয়ের ধারা অব্যাহত থাকবে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

সূত্র : বাসস