কুমিল্লা মেডিকেলে ৫ তলা থেকে পড়ে নার্সের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৮ এএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৩২ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডরমেটরি ভবনের ৫ম তলা থেকে পড়ে একজন সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। তার নাম আকরিমা আক্তার (৩৫)।
আজ শুক্রবার সকালে ওই হাসপাতাল ক্যাম্পাসের ভেতরের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী।
জানা যায়, আজ সকালে ওই ভবনের ৫ম তলায় ওঠে সবজি বাগান পরিচর্যা করছিলেন আকরিমা। এসময় এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে যাওয়ার জন্য পুরনো টিনের ওপর পা দেন। এতে মুহূর্তের মধ্যেই ওই টিন ভেঙ্গে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে লাশ পাঠানো হয়েছে।
