ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:২৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নীরব প্রতিশোধের আহ্বান খালেদার

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার | আপডেট: ০৫:০৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার

images (1)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : ঢাকা (উত্তর, দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে সরকারের বিরুদ্ধে ‘নীরব প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। খালেদা বলেন,সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন।এদিন নীরব প্রতিশোধ নিন।ভোট দেওয়া শেষে ভোটকেন্দ্রে পাহারা বসান। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সিদ্ধান্তকে এক ধরনের প্রতারণা মন্তব্য করে তিনি বলেন, এতে বোঝা যায়, সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা নেই। নেতা-কর্মীদের হয়রানি ও পোলিং এজেন্টদের প্রতি হুমকি আসছে বলে অভিযোগ করেন খালেদা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের নেতারা। ২৬.০৪.২০১৫