ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬ বছরের শিশুকে ‘ধর্ষণ’ করলো ৬০ বছরের বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:২২ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার

শেরপুরের শ্রীবরদীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল মমিন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। শুক্রবার দুপুরে ওই শিশু রাস্তায় খেলতে গেলে আব্দুল মমিন বিস্কুটের লোভ দেখিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

 

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে আব্দুল মমিন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে আব্দুল মমিনকে আটক করে পুলিশ।

 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।