নতুন করে জামিনের আবেদন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:২৮ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার
নতুন করে জামিনের আবেদন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ে। আজ শুক্রবার নতুন করে মুম্বইয়ের সিবিআই আদালতে জামিনের জন্যে আবেদন জানান প্রাক্তন আইএনএক্স মিডিয়ার প্রধান।
যদিও জামিনের আবেদন জানালেও আজ মামলার শুনানি হয়নি। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।
শিনা বোরা হত্যা-কান্ডের অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী। প্রায় কয়েক বছর ধরেই জেলে রয়েছেন ইন্দ্রাণী। গত কয়েকমাস আগে জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, একাধিকবার জামিনের জন্যে আবেদনও জানান। কিন্তু বারবার তা খারিজ করে দেয় আদালত।
আজ মুম্বইয়ের সিবিআই আদালতে নতুন করে জামিনের আবেদন জানান ইন্দ্রাণী।
