বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়ায় ৩ ছাত্রী অজ্ঞান
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার | আপডেট: ০৫:২৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় ভূমিকম্পে একটি বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়ায় ৩ ছাত্রী জ্ঞান হারিয়েছে। এরা হলো-অষ্টম শ্রেণির বিথি, তামান্না ও নবম শ্রেণির স্বর্ণা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদরের বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে হঠাৎ ভূমিকম্পে স্কুল ভবনের পলেস্তারা খসে পড়লে ৩ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্কুলের সব ছাত্রী ছোটাছুটি শুরু করে। এতে আরও কয়েকজন ছাত্রী সামান্য আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৬.০৪.২০১৫ 