ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৮:৩০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ১১:৫৩ পিএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে কর্মকর্তারা চাঁদ দেখার খবর জানিয়েছেন।

কক্সবাজার থেকে চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন ফাউন্ডেশনের উপ-পরিচালক। এবার ঈদে ২১, ২২ ও ২৩ আগস্ট সরকারি ছুটি।

আজ রোববার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২২ আগস্ট (১০ জিলকদ) বুধবার দেশে ঈদুল আজহা পালিত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালন করেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।