অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম সিনেটর মেহরিন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২২ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১২:৫৬ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
অস্ট্রেলিয়ার সিনেটে প্রথমবারের মতো এক মুসলিম নারী সদস্য হয়েছেন। তার নাম মেহরিন ফারুকি। সাম্প্রতিক বর্ণবাদমূলক তিক্ততার মধ্যেই দেশটির সিনেটে নির্বাচিত হলেন মেহরিন। বুধবার নিউ সাউথ ওয়েলসের একটি শূন্যপদ পূরণে গ্রিন্স পার্টির এই সাংসদকে নির্বাচিত করে সিনেট।
পাকিস্তান বংশোদ্ভুত মেহরিন বিবিসিকে বলেন, এই বৈচিত্র্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি আরও কঠোর করার পক্ষে মত দেয় দেশটির স্বতন্ত্র সিনেটর ফ্রেসার অ্যানিং। তার মতে, শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ার উন্নতির জন্য তৃতীয় বিশ্ব থেকে মুসলিম ও ইংরেজি না জানা অভিবাসীদের আসার পথ বন্ধ করতে হবে। তাতে দেশটির বেশিরভাগ সমস্যার সমাধান হবে।
আর গণহত্যা সংক্রান্ত ইস্যু ব্যবহার করে ফ্রেসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করে আসছিলেন মেহরিন। তার অভিবাসন নীতি নিয়ে মন্তব্যের তীব্র বিরোধিতাও করেন তিনি।
সিনেট সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদে প্রথম বক্তব্যে মেহরিন বলেন, ‘অ্যানিং লাখ লাখ অস্ট্রেলিয়ানের মুখে ঘৃণা ও বর্ণবাদের বমি উদগিরিত করছেন।’
