ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভোট দিতে পারবেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়া ভোটার নন

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ০১:১০ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার

Hasina-Kaleda-300x219স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামীকাল অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিতে পারলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পারবেন না। জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বর্তমানে ঢাকা উত্তর সিটির গুলশানে বাস করলেও তিনি এখনও ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। আর ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নয়। এদিকে নির্বাচন কমিশন বলছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমন্ডি আবাসিক এলাকার ভোটার। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকলেও তিনি ভোট দিবেন কি-না তা এখনও নিশ্চিত নয়। কেননা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্র ও এর আশেপাশের এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। সে ক্ষেত্রে প্রটোকল জটিলতা রয়েছে। ২৭.০৪.২০১৫