ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভূমিকম্পে কুমুদিনী উইমেন্স মেডিকেলের দুটি আবাসিক হলে ফাটল

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ০১:২২ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার

MjExNzQyNzQ2OQস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, টাঙ্গাইল : ভূমিকম্পে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের দুটি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। এতে আগামী ১ মে (শুক্রবার) পর্যন্ত মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে সারাদেশের মত মির্জাপুরেও ভূকম্পন অনুভূত হয়। এতে মেডিকেল কলেজের ছয়তলাবিশিষ্ট বিজয়া ও চারতলাবিশিষ্ট অমিয় বালা আবাসিক হলের বিভিন্ন কক্ষের ফ্লোরে ও দেয়ালের কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা। ছাত্রীরা ভয়ে ভবন দুটিতে থাকতে অস্বীকৃতি জানালে কলেজ কর্তৃপক্ষ আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা এবং পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে ওই দুই হলের প্রায় সাড়ে পাঁচশ আবাসিক ছাত্রী হল ত্যাগ করতে শুরু করেন। ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আগামী শুক্রবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ এনে ভবন দুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে, বিকেলে কলেজের আবাসিক প্রকৌশলী ছাড়াও মির্জাপুর উপজেলা শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী বাবুল আহমেদ ফাটল ধরা হল বিজয়া ভবনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় এবং অমিয় বালা হলের চতুর্থ তলার ফাটল পরিদর্শন করেন। ২৭.০৪.২০১৫