পাবনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে আজ শুক্রবার পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশু হলো ওই গ্রামের ইসলাম হোসেনের ছেলে সাব্বির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খেলার সময় সবার অগোচরে সাব্বির বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পানি থেকে উদ্ধার করা হয়।
