ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:১৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন অভিবাসী মা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ১২:১৫ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার

১১ মাস বয়সী অভিবাসী শিশুকে মা থেকে আলাদা রাখায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন ৩০ বছর বয়সী শিশুটির মা লেইডি ডুয়েনাস-কার্লোস।

 


ডুয়েনাস বৃহস্পতিবার বলেছেন, আমরা বিচারকের সামনে হাজির হওয়ার অপেক্ষায় আছি। পরে এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে পারব। তাকে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কথা থাকলেও পরে সে প্রক্রিয়া পিছিয়ে গেছে বলে জানানো হয়।

 


ডুয়েনাস গত মে মাসে তার ১১ মাসের শিশুকন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান আশ্রয় প্রার্থণা করতে। কিন্তু সীমান্ত পেরোনোর পরই তাদের বিচ্ছিন্ন করে ফেলা হয়। মায়ের কাছ থেকে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়া হয় ভিন্ন স্থানে। 

 

জুলাইয়ে লেইডির যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদনও নাকচ হয়। কিন্তু নিজ শিশুকেও ফেরত পাননি তিনি। সন্তানকে কাছে না পেয়ে চরম মনোকষ্টে পড়েছেন এই মা। শুধু এই মা-ই নন, আরো অসংখ্য শিশুকে একইভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে ট্রাম্প প্রশাসন।
 
 

সূত্র : রয়টার্স