ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-ননদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার

ভোলার চরফ্যাশন পৌরসভার দক্ষিণ ফ্যাশন এলাকায় বিবি ফাতেমা (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার নিহতের স্বামী আবদুল মান্নানের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।


 
ফাতেমা আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মো. মোসলেউদ্দিনের মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে।


এ ঘটনায় মান্নান ও জান্নাতসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বড় ভাই শাহাদাত। অভিযুক্ত স্বামী মান্নান ও ননদ জান্নাতকে পুলিশ গ্রেফতার করেছে।


 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনায় ফাতেমার সঙ্গে জান্নাত ঝগড়ায় জড়ান। মারধরের এক পর্যায়ে তিনি ফাতেমাকে চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি একাধিক বার বমি করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতে তার স্বামী বাড়ি এলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা কোন ডাক্তারের কাছে নেয়া হয়নি। শনিবার সকালে তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা থানায় খবর দেন।