কফি আনানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ১১:০১ এএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাবেক জাতিসংঘ মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী কফি আনানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন।
শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার ফাউন্ডেশন জানায়, কফি আনান ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডের জেনেভায় অল্প রোগে ভুগে মৃত্যুবরণ করেছেন।
কফি আনান ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, ‘কফি আনান পরিবার ও কফি আনান ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, সাবেক জাতিসংঘ মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনান আজ ১৮ আগস্ট, শনিবার অল্প অসুস্থতায় ভুগে মৃত্যুবরণ করেছেন।’
