সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
স্বাস্থ্য ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ১০:১৫ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
চূড়ান্ত ফলাফলে ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। মেধা ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে এ প্রার্থীদের দশম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৮ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।
চলতি বছর ৯ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ চাকরিপ্রত্যাশী ওই পরীক্ষায় অংশ নেন।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে এই ৫ হাজার ১০০ জনকে নিয়োগের জন্য বাছাই করেছে পিএসসি।
