ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ০:৪১:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌতুকের মিথ্যা অভিযোগে মামলা করলেই দণ্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে পাঁচ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে জাতীয় যৌতুক নিরোধ বিল-২০১৮ এর রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।



আজ রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে এ রিপোর্ট চূড়ান্ত করা হয়। এর আগে যৌতুক নিরোধ বিল, ২০১৮ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


 
সভায় কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ, বেগম ফজিলাতুন নেসা এবং মনোয়ারা বেগম অংশগ্রহণ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 


গত ২৫ জুন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি যৌতুক নিরোধ বিল-২০১৮ সংসদে উত্থাপন করেন। বিলে বলা হয়, যদি বিয়ের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য পক্ষের কাছে যৌতুক দাবি করে, তবে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছরের জেল বা ৫০ হাজার টাকার জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য ও জামিন অযোগ্য হবে। তবে আপসযোগ্য হবে।