ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৯:১৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একই হাসপাতালের ১৬ নার্স গর্ভবতী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পঞ্চিমাঞ্চলীয় রাজ্য আরিজোনার একটি হাসাপতালের ১৬ নার্স একই সঙ্গে গর্ভবতী হয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো তারা যে একই সঙ্গে সন্তান সম্ভবা হয়েছেন তা নিজেদেরই জানা ছিল না। পরে গর্ভবতীদের জন্য খোলা একটি ফেসবুকে গ্রুপের সদস্য হয়ে বিষয়টি জানতে পারেন তারা। এ নিয়ে ঠাট্টা-রসিকতাও করা হচ্ছে বিস্তর।



আরিজোনার মেসা শহরে অবস্থিত সেই হাসপাতালটির নাম ব্যানার ডেজার্ট মেডিকেল সেন্টার। হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার মজা করে জানায়, যখন তারা জানতে পারেন যে হাসপাতালের সব নার্সই আগামী অক্টোবর-জানুয়ারির মধ্যে সন্তান জন্ম দিতে যাচ্ছে তখন ভেবেছিলেন হাসপাতালের পানিতে কিছু একটা ছিল!



আট মাসের গর্ভবতী ও হাসপাতালটির নার্স রোচেল শেরম্যান বলেন, একটি ফেসবুক গ্রুপে সদস্য হওয়ার আগে আমরা জানতামই না যে আমাদের কতজন গর্ভবতী।



আরেক নার্স জোলেন গ্যারো মজা করে বলেছেন, আমরা সবাই মিলে এ পরিকল্পনা বাস্তবায়ন করেছি। রোগীরাও খেয়াল করেছে তাদের আশেপাশের অধিকাংশ নার্স গর্ভবতী।



এদিকে গর্ভবতী হওয়ায় বিভিন্ন সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, কটিদাদ বা ক্যানসারের মতো রোগীদের সেবা করতে পারছেন না এই নার্সরা। তবে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অন্য নার্সরা। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন শারমানের সহকর্মী জোলেন গ্যারো।



অন্যদিকে এই নার্সরা তিন মাসের মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই আগামী সপ্তাহে তাদের জন্য বেবি শাওয়ার পার্টি দেবেন হাসপাতালের অন্য স্টাফরা।