ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৭:০৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাল্যবিয়ে বিরোধী প্রচারণা, প্রধানমন্ত্রী পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ১২:৩৯ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বাল্যবিবাহ বিরোধী প্রচারণার স্বীকৃতি স্বরূপ আজ সোমবার ইউনিসেফের কাছ থেকে দু’টি পুরস্কার গ্রহণ করেছেন।


পুরস্কার দু’টির মধ্যে রয়েছে- অসামান্য অবদান রাখার জন্য দি একোলেড গ্লোবাল ফিল্ম কমপিটিশন ২০১৭ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এবং বাল্যবিবাহ বন্ধ করার স্বীকৃতি স্বরূপ দি একোলেড উইনার অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স এন্ড চাইল্ড ম্যারেজ।


নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও মন্ত্রণালয় সচিব নাসিমা বেগম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার দু’টি হস্তান্তর করেন।