ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বগুড়ায় মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৯ এএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:২৭ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার

বগুড়ায় কন্যা শিশুসহ মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বড়গোলা টিনপট্টির একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।



নিহতরা হলেন, নিহত রুবাইয়া (২৯) ও তার সাত বছর বয়সী মেয়ে সুমাইয়া। রুবাইয়ার স্বামী ইউসুফ আলী সৌদি প্রবাসী।



বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামন বলেন, ঘরে লাশ দেখে পাশের বাড়ির লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।



রুবাইয়ার বাবা আব্দুল হামিদ জানান, তার মেয়ে আর নাতনি ওই বাসায় একাই থাকতেন। তারা এই ঘটনায় কাউকে সন্দেহও করতে পারছে না।