ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেপালে ভূমিকম্পে ১০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত ইউনিসেফ

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০২:২১ পিএম, ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার

1430138413_24407_1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নেপালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। খবর এএফপির। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার এক বিবৃতিতে বলেছে, নেপালে ভূমিকম্পে অন্তত ৯ লাখ ৪০ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য দ্রুত মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবে শিশুরা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে। অনেক শিশু ইতিমধ্যে পরিবারের সদস্যদের কাছ থেকে আলাদা হয়ে পড়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে তারা স্বেচ্ছাসেবী এবং দু’টি কার্গোবোঝাই ১২০ টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে চিকিৎসা সরঞ্জাম ও বস্ত্র রয়েছে। নেপালে গত শনিবার রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৭০০ লোকের প্রাণহানি ও সাড়ে ৬ হাজারেরও বেশি লোক আহত হয়েছে। গৃহহীন হয়েছে প্রায় ৬৬ লাখ লোক। ২৮.০৪.২০১৫