ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ০:৫০:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের শুভেচ্ছা জানালেন বার্নিকাট-ব্লেক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২২ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক। 

 

আজ বুধবার  মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় মার্শা বার্নিকাট বলেন, ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। তবে ঈদ ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।

 

এ ছাড়া ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক তার অফিসিয়াল ফেসবুকে বলেন,  ঈদ মোবারক। আমি ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ আপনার ও আপনার প্রিয়জনের জন্য সুন্দর ও শান্তিময় হয়ে উঠুক।