ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:২২:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্যাংকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৫ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার

রাজধানীর রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। মিরপুরের বিহারি ক্যাম্পের সামনে একটি বাড়িতে মঙ্গলবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।



এ ঘটনায় দগ্ধরা হলেন, বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮), ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু (৩২), ভাড়াটিয়া সুরত আলী (৬০), সুরত আলীর স্ত্রী বেদানা বেগম (৪০), তাদের মেয়ে আলেয়া (২৫), আলেয়ার মেয়ে মিলি (সাড়ে ৪ বছর), সুরতের ছেলে রাব্বি (২০) এবং তার স্ত্রী লাবনী (১৮)।



ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এম ও এরশাদ বলেন, ওই রিজার্ভ ট্যাংকের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেখানে ছিদ্র থেকেই গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান, তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে।