ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বোকো হারামের কবল থেকে তিনশ’ নারী উদ্ধার

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার

1430138413_24407_1উইমেননিউজ ডেস্ক, ঢাকা : পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে প্রায় তিনশ’ নারীকে উদ্ধার করেছে নাইজেরীয় বাহিনী। উদ্ধার পাওয়া নারীদের বেশিরভাগই কিশোরী বলে জানা গেছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সামবিসা বনভূমি থেকে তাদের উদ্ধার করা হয় বলে বুধবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষা তথ্য অধিদপ্তরের পরিচালক মেজর জেনারেল ক্রিস ওলুকোলাদে। তবে উদ্ধার পাওয়া কিশোরীরা গত বছর বর্নো রাজ্যের চিবক এলাকার একটি স্কুল থেকে অপহৃত হওয়া ছাত্রীরাই কি-না, সে বিষয়ে নিশ্চত করে কিছু বলেননি মেজর জেনারেল ক্রিস। এসময় তিনি জানান, অভিযান শেষে দুইশ’ বন্দি কিশোরী ও ৯৩ জন নারীকে উদ্ধার করেছে নাইজেরীয় বাহিনী। ২০১৪ সালের এপ্রিলে চিবকের একটি স্কুল থেকে প্রায় তিনশ’ কিশোরীকে অপহরন করে জঙ্গি সংগঠন বোকো হারাম। এরপর এক বছর পেরিয়ে গেলেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ২৯.০৪.২০১৫