ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১:০২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুদ্ধবিমান চালাবে জাপানি মেয়ে মিসা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪৯ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

বিশ্বের বিভিন্ন দেশে বিমান বাহিনীতে অনেক নারীরা কর্মরত আছেন। যুদ্ধবিমানের পাইলট হিসেবে নারীরা সাফল্যের পরিচয় দিচ্ছেন। তবে ব্যতিক্রম ছিল জাপানে। সেখানে কোন নারী যুদ্ধবিমান চালানোর অনুমতি এতদিন পাননি। এবার প্রথমবারের মত সেই সুযোগ পেলেন জাপানের মিসা মাৎসুশিমা।



জাপানের বিমান বাহিনীতে নারীদের নিয়োগ শুরু হয় ১৯৯৩ সাল থেকে। সে সময় থেকে তাদের যুদ্ধবিমান চালানো নিষিদ্ধ ছিল। তবে ২০১৫ সালের শেষ দিকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তারপর থেকে ফার্স্ট লেফটেন্যান্ট মিসা যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শুরু করেন। গেল বুধবার এফ-১৫ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শেষ করেছেন এবং ছাড়পত্রও পেয়ে গেছেন। এবার খালি যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়ার পালা।



এ প্রসঙ্গে মিসা বলেন, জাপানে প্রথম নারী যুদ্ধবিমান পাইলট হিসাবে আমি অন্যদের জন্যও আকাশ ছোঁয়ার দ্বার খুলে দেব। ফলে সব নারীরাই ধারাবাহিকভাবে সুযোগ পাবে।