ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:২২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে চার বছরের শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৮:২৭ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ভাটারায় ধর্ষণের শিকার হলো চার বছরের এক শিশু। ঘটনার পর ধর্ষক পালিয়ে যায়। ধর্ষককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

শনিবার রাতে ভাটারার সোলমাইদ এলাকায় এ ঘটনা ঘটে।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা দিকে বাসার সামনে খেলা করছিল শিশুটি। তখন প্রতিবেশী সুমন সুকৌশলে তাকে রুমে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে সুমনসহ তার পরিবারের লোকজন দ্রুত পালিয়ে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।



ভাটারা থানার ডিউটি অফিসার আব্দুস শাকুর সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় ভাটারা থানায় একটি মামলা করেছেন। আসামীদের ধরার চেষ্টা চলছে।