ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রমা চৌধুরীকে দেখতে গেলেন বিপ্লব বড়ুয়া

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০১:১৪ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক রমা চৌধুরীকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রমা চৌধুরী অসুস্থ হয়ে এই হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

 

শনিবার চমেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর কেবিনে গিয়ে অসুস্থ রমা চৌধুরীর খবর নেন ব্যারিস্টার বিপ্লব। তার যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।



এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপ দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, সাতকানিয়া পৌরসভার মেয়র, মো. জোবায়ের, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাশেম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।