ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে নেপালী শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার

1430234759স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : নিজ দেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য চেয়ে সিলেটের রাজপথে নেমেছে নেপালী ছাত্র-ছাত্রীরা। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত এসব শিক্ষার্থী সোমবার সাহায্যের বাক্স হাতে নিয়ে রাস্তায় ও বড় বড় মার্কেটে ঘুরে অর্থ সাহায্য চান। ‘নেপালের অশ্রু মুছে দিতে হাত বাড়াও’- এ শ্লোগান লেখা বাক্স হাতে অশ্রুসিক্ত নেপালী ছাত্র-ছাত্রীদের দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। শিক্ষার্থীরা জানান, সংগৃহীত অর্থ তারা দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবেন। সাহায্য সংগ্রহে নামা নেপালী শিক্ষার্থী রেজিনা, অর্জুন কেছি, সঞ্জয় সিকদেল বলেন, ভয়াবহ ভূমিকম্পে তাদের ছোট্ট সুন্দর দেশটি আজ মৃত্যুপুরী। চারদিকে শুধু লাশ আর লাশ। এ তীব্র আর্তনাদ তারা সইতে পারছেন না। বাধ্য হয়ে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হাত বাড়িয়েছেন। তারা বলেন, যে যা দিতে পারছে তাতেই তারা খুশি। তাদের সামান্য অর্থই আমাদের কাছে অনেককিছু। দুর্গত মানুষের কাছে এটা বড় ধরনের সাহায্য। জানা গেছে, ভূমিকম্পে নিহত স্মরণে রংপুর মেডিক্যাল কলেজসহ বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল রংপুর নগরীতে শোক র্যালী বের করা হয়। ২৯.০৪.২০১৫