ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ০:৪৬:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইমরানকে কটাক্ষ করলেন রেহাম

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৪:২৫ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কটাক্ষ করলেন তার সাবেক স্ত্রী রেহাম খান। রোববার লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় একান্ত সাক্ষাতকারে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।
 

ইমরান খানকে কটাক্ষ করে রেহাম বলেন, আগে নিজেকে বদলান, পরে দেশ বদলাবেন। অন্যদের যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হন।
 

২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহাম খানের। মাত্র ১০ মাস পর সেই বিয়ে ভেঙে যায়। এজন্য ইমরান খানকেই দায়ী করেছেন রেহাম। পাকিস্তানে নির্বাচনের আগেই প্রকাশিত হয়েছে পেশায় সাংবাদিক রেহাম খানের নতুন বই। তিনি লিখেছেন, ইমরান খান অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবন করেন।

 
প্রসঙ্গত ইমরান খান ব্যাক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী সাংবাদিক জেমিমা রহমান। পরে বিয়ে করেন পাকিস্তান বংশোদ্ভূত লিবিয়ার সুন্দরী রেহাম খানকে। গত বছর বিয়ে করেন বুশরা মানেকাকে।

সূত্র : দ্য গার্ডিয়ান