ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৯:০৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফের আইসিইউতে বীরাঙ্গনা রমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০১:৪১ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।


রক্তচাপ, রক্তশূন্যতা ও ডায়াবেটিসের সমস্যাসহ নানা জটিলতা দেখা দেওয়ায় ৭৮ বছর বয়সী এই লেখিকাকে চিকিৎসকদের পরামর্শে শনিবার আইসিইউতে নেওয়া হয় বলে জানান তার দেখাশোনার দায়িত্বে থাকা প্রকাশক আলাউদ্দিন খোকন।



তিনি বলেন, দিদির পালস রেট ওঠানামা করা এবং রক্তশূন্যতার কারণে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে নেওয়া হয়। এছাড়া তার ডায়াবেটিসসহ বিভিন্ন ধরণের রোগ রয়েছে।



গত বছরের ২৪ ডিসেম্বর কোমড়ের হাড় ভেঙ্গে নগরীর বেসরকারি হাসপাতাল ভর্তি হয়েছিলেন রমা চৌধুরী। পরবর্তীতে ১৭ জানুয়ারি সেখান থেকে রমা চৌধুরীকে চমেক হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল।


১৯৪১ সালে বোয়ালখালীর পোপাদিয়া গ্রামে জন্ম রমা চৌধুরীর। একাত্তরের ১৩ মে ভোরে নিজবাড়িতে পাকিস্তানি সেনাবাহিনীর দোসরদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন রমা চৌধুরী। সম্ভ্রম হারানো রমা চৌধুরী সংগ্রাম করে জীবন কাটিয়েছেন বীরদর্পে। স্বাধীনতাত্তোর বাংলাদেশে হারিয়েছেন তিন ছেলে। পরে, দীর্ঘ ১৬ বছর বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন শেষে লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। প্রবন্ধ, উপন্যাস ও কবিতা মিলিয়ে এ পর্যন্ত ১৯টি গ্রন্থ প্রকাশ পেয়েছে এই বীর নারীর। নিজের লেখা বই নিজেই বিক্রি করতেন তিনি।