ফোনের জন্য সন্তান বিক্রি করলেন মা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:০৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
নাইজেরিয়া
একটি সেল ফোনের জন্য নিজ সন্তানকে বিক্রি করলেন মা। সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। সেল ফোন কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি করে দেন এক মা।
অভিযুক্ত মায়ের নাম মিরাকল জনসন। স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর সন্তানকে বিক্রি করায় অনুতাপ প্রকাশ করেছেন মিরাকল জনসন। ২ লাখ নাইজেরিয়ান মুদ্রার বিনিময়ে শিশুসন্তানকে একটি অনাথ আশ্রমের কাছে বিক্রি করেন এই মা৷
পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন৷ জনসন জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন৷ তার স্বামী কাজ করে না, স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ৷ এমনকি তিনি মোবাইল ফোনও কিনতে চাননি৷
এদিকে জনসনের স্বামী জানান, তিনি জনসনকে সন্তান বিক্রি করতে বাধা দিয়েছিলেন৷ কিন্তু জনসন সে কথা শোনেনি।
সূত্র: জি-নিউজ
