ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রিটিশ পার্লামেন্টে এমপি হলেন বঙ্গবন্ধুর নাতনি

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৮ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ১১:৪৭ এএম, ৮ মে ২০১৫ শুক্রবার

tiulipউইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চমক দেখিয়ে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে সহজেই এমপি নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার মা  বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। লেবার পার্টির টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করবেন। গত নির্বাচনের ফলাফল এবং এবারের ভোটের প্রচারের শুরু থেকেই প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকায় ব্রিটিশ গণমাধ্যমের নজর ছিল হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের দিকে। বৃহস্পতিবার দিনভর ভোটাভুটি শেষে অধিকাংশ আসন থেকে লেবার প্রার্থীদের পরাজয়ের খবর আসতে থাকলেও ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেন বাংলার মেয়ে টিউলিপ। টিউলিপ সিদ্দিক পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। আর কনজারভেটিভ পার্টির সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট। এ আসনে এবার ভোট পড়েছে ৬৭.৩ শতাংশ। রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন,আপনারা যারা আমাকে চেনেন, তারা জানেন যে কঠিন এ কাজের মাত্র শুরু হল। মা শেখ রেহানা, স্বামী ক্রিস পার্সি, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক, বোন রূপন্তী, রাজনীতিক আনোয়ারুজ্জামান চৌধুরী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সারা রাত গণনা কেন্দ্রেই ছিলেন টিউলিপ। সবাইকে ধন্যবাদ দিয়ে টিউলিপ বলেন, মা, ভাইয়া, রূপী, আনোয়ার মামা আর আমার স্বামী গত পাঁচ মাস অনেক খেঁটেছেন। ২০১০ সালের নির্বাচনে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লেবার পার্টিকে ৪২ ভোটের জয় এনে দিয়েছিলেন অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন। তিনি অবসরে যাওয়ায় এবার দলের মনোনয়ন পান তরুণ রাজনীতিবিদ টিউলিপ।ভোটের প্রচারণায় বিরোধীপক্ষের অপপ্রচার আর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিকই জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। ০৮.০৫.২০১৫