কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
বাসস
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০১:২১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার তার সদ্য সমাপ্ত নেপাল সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ শনিবার জানান, প্রধানমন্ত্রী কাল বিকেল ৪টায় সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনেসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমস্টেক) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে নেপাল যান।
