আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার তার সদ্য সমাপ্ত নেপাল সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার জানান, প্রধানমন্ত্রী আজ বিকেল ৪টায় সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনেসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমস্টেক) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে নেপাল যান।
