ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪০:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রংপুরে দুই বাসের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি দুপুর ১২ টার দিকে সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাঁকুরগাও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী, দুই শিশু ও একজন পুরুষ বলে জানা গেছে।



একইসঙ্গে দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন। তাদের উদ্ধারে দমকল বাহিনী ও পুলিশের অভিযান চলছে। স্থানীয়রাও তাদের সহায়তা করছেন।



নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, রোকসানা (১৮), বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। আজমুন (৪৫ ) বাড়ি গাইবান্ধা। আর শিশু শাহীন (৮) বাড়ি পঞ্চগড়ে।



রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে।