ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১:০৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৫৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। এই নারীর নাম সাইয়েদা তাহিরা সাফদার।
 
 
শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে।
 

বেলুচিস্তানের গভর্নর মুহাম্মাদ খান আচাকজাই প্রাদেশিক রাজধানী কোয়েটার গভর্নর ভবনে বিচারপতি তাহিরার শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সিনিয়র বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

 
বিচারপতি সাফদার তাহিরা বেলুচিস্তান হাইকোর্টের ১৮ তম প্রধান বিচারপতি হলেন। সাফদার তাহিরাই ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ।পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

সূত্র: খালিজ টাইমস