নারীদের জন্য রাজনৈতিক অঙ্গন বিষাক্ত : ক্লেয়ার ওনেইল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৮:০৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
ক্লেয়ার ওনেইল
অস্ট্রেলিয়ার সাধারন জনগণ এবং নারীদের জন্য রাজনীতি দিনদিন বিষাক্ত হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া লেবার পার্টির প্রথম সারির নারী নেত্রী ও পার্লামেন্ট সদস্য ক্লেয়ার ওনেইল।
বিশেষ করে সে দেশের নারীদের জন্য রাজনীতি এখন হুমকি বলে মনে করেন ক্লেয়ার। রোববার দেশটির ছায়া অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা ওনেইল এই মন্তব্য করেন।
এর আগে লিঙ্গবৈষম্যমূলত রাজনৈতিক সংস্কৃতি এবং নারীদের ওপর হুমকি কিংবা চাপ প্রয়োগের চর্চার সমালোচনা করে তার দলেরই আরেক প্রভাবশালী নারী এমপি জুলিয়া ব্যাঙ্কস পদত্যাগের ঘোষণা দেন।
ওনেইল এবিসি নিউজকে বলেন, পার্লামেন্ট হাউজের ভেতরের রাজনীতিতে আগ্রাসন, বিরোধ, আত্মম্ভরিতা এবং অন্যকে নিয়ন্ত্রণের বিষয়গুলো প্রকট হয়ে উঠেছে এবং এই অবস্থা সামাল দেয়াটাও বেশ মুশকিল হয়ে পড়েছে।
এসময় লৈঙ্গ বৈষম্য নিয়ে নিজের দল লেবার পার্টিসহ রক্ষণশীল লিবারেল পার্টিরও সমালোচনা করেন তিনি। এমপি এমা হুশার বিরুদ্ধে তার দলের নেওয়া পদক্ষেপের বিরোধিতা না করলেও তিনি এ ঘটনায় উভয় পক্ষকেই দায়ী করেছেন।
এমপি হুশারও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রথম সারির আরেক নেতা জেসন ক্লেয়ারের বিরুদ্ধে। আর এ কারণে আগামী নির্বাচনের না লড়ার কথাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
