ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১:০৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রেক্সিট নিয়ে কোনো ছাড় নয় : থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৭:২১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

থেরেসা মে

থেরেসা মে

ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে(ইইউ) কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
 

দ্য টেলিগ্রাফের রোববারের সংস্করণ সানডে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে মে জানান, তিনি জাতীয় স্বার্থের আওতায় পড়ে না। চেকার চুক্তিতে এমন কোন বিষয়ে তিনি ছাড় দিবেন না। 

 
মে আরো সতর্ক করে লিখেন, ব্রেক্সিট নিয়ে যারা দ্বিতীয় গণভোটের দাবি জানাচ্ছেন তাদের উচিত হাল ছেড়ে দেওয়া। তিনি বলেন, এমনটা করা হবে গণতন্ত্র ও বিশ্বাসের সঙ্গে ঘোর প্রতারণা করা। 

 
জানা যায়, ব্রিটেনের দ্য পিপলস ভোট নামের একটি মিশ্র দল ও কিছু সংসদ সদস্য ব্রেক্সিটের চূড়ান্ত চুক্তি নিয়ে একটি গণভোটের আহবান জানিয়েছেন। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী বছরের ২৯ মার্চ ইইউ থেকে বেরিয়ে যাবে ব্রিটেন। এ বিষয়ে গণভোটের দাবি এর আগেও প্রত্যাখ্যান করেছে মে সরকার। 

 
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেন, আসন্ন মাসগুলো আমাদের দেশের ভবিষ্যত নির্ধারণ করবে।
 
 
মে যোগ করেন যে, জুলাইয়ে করা চেকারস চুক্তি ব্রেক্সিট আলোচনায় বেশ অগ্রগতি ঘটিয়েছে।
 
 
মে লিখেন, এখনো আরো আলোচনা বাকি।  আমরা একটি ভালো চুক্তি চাই আর আমরা আত্মবিশ্বাসী যে, আমরা আশানুরূপ একটি চুক্তিতে পৌঁছতে পারবো। 
 
 
মে ব্রিটিশ জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত পূরণের মিশন শেষ করা নিয়ে সংকল্পবদ্ধ। 
 
 
-বিবিসি