ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজীপুরে ছাত্রী ধর্ষণ : শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত : ১২:১২ পিএম, ৩০ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১২:১২ পিএম, ৩০ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার

Gazipur-Swaponস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল আলী স্বপন (৩০) ওই কলেজের ইংরেজির প্রভাষক। তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। তার বাড়ি জয়দেবপুর থানা এলাকায়। গত মঙ্গলবার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার মোক্তার ইউনিয়নের দড়িবাগুন গ্রামের একটি বাড়ি থেকে তাকে ধরে এলাকাবাসী পুলিশে দেয় বলে কালীগঞ্জ থানার এসআই মো.মনিরুজ্জামান জানান। পরদিন বুধবার রাত সাড়ে ১২টার দিকে ধর্ষিতা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান জানান। মামলায় বলা হয়েছে, মঙ্গলবার রাতে ওই তরুণী বাসায় একা থাকার কথা জানতে পেরে স্বপন সেখানে গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালাতে গিয়ে স্বপন ধরা পড়েন। ৩০.০৪.২০১৫