ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৯:১৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা‌ইগ্রেনের ব্যথায় নারীরাই বেশি কষ্ট পান

ফিচার ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:০৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

মাইগ্রেনে আক্রান্ত হন নারীরাই বেশি। পুরুষের তুলনায় সেই সংখ্যা তিন গুণ বেশি। ৩০ থেকে ৩৯ বছরের নারীরাই সবচেয়ে বেশি কষ্ট পান এমন মাথা ব্যথায়। অবাক করা তথ্য হলেও, এমনই কথা বলা হয়েছে এক গবেষণায়।

‘সোসাইটি ফর উইমেনস হেল্থ রিসার্চ’-এ এই গবেষণা করা হয় বলে জানা গেছে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। গবেষণায় বলা হয়েছে, মূলত দু’টি কারণে নারীরা মাইগ্রেনে আক্রান্ত হন—

* সংসার, কর্মক্ষেত্র এবং সামাজিক নানা দায়িত্ব সামলাতে গিয়েই এমন মাথাব্যথার সৃষ্টি হয়।

* নারীদের শরীরে এস্ট্রোজেন ও অন্যান্য যৌন হরমোনের প্রভাবের ফলেও মাইগ্রেনের ব্যথা হয়।

মাইগ্রেনের ব্যথা নিয়ে বেশ কয়েক বছর ধরেই গবেষণা চলছে। কিন্তু, এখনও পর্যন্ত সঠিক কোনো চিকিৎসা বা ওষুধ বের হয়নি। তবে অনেক খাবার রয়েছে যা মাইগ্রেনের ব্যথার প্রকোপ কম করতে সাহায্য করে। এছাড়া এমন কিছু কাজ আছে যা করলে মাথায় ব্যথা শুরু হতে পারে, তা নিয়েও সচেতন থাকা যেতেই পারে।