শিশু হত্যার জের : সৌদির কাছে বোমা বিক্রি করবে না স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৫৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
সম্প্রতি ইয়েমেনে সৌদি আরবের একটি বিমান হামলায় ৪০ শিশুসহ ৫১ বেসামরিক ব্যক্তি নিহত হয়। আর এই ঘটনার জেরে সৌদির কাছে ৪০০ অত্যাধুনিক বোমা বিক্রি করবে না স্পেন।
স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর এই বোমা ব্যবহৃত হতে পারে বলে চুক্তি বাতিল করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের পক্ষ থেকে বোমা কেনা বাবদ যে ৯২ লাখ ডলার দেয়া হয়েছিল তা শিগগিরই রিয়াদকে ফিরিয়ে দেয়া হবে।
স্পেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো মোরেনেস এওলেত সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির ওই চুক্তি করেছিলেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির দিক দিয়ে স্পেন বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে।
সূত্র: প্রেস টিভি
