ইদলিবে বিমান হামলায় শিশুসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০২:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা অগ্রাহ্য করে সিরিয়ার বিদ্রোহী-অধ্যুষিত ইদলিব প্রদেশে বিমান হামলা শুরু করেছে সিরিয়া সরকার এবং তার মিত্র রাশিয়া। হামলায় শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সেখানে সবমিলিয়ে ২৪টি বিমান হামলা চালানো হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই হামলা শেষ হয়। ইদলিবের পশ্চিমাঞ্চলীয় জিস আল শুগর এলাকাতেই মূলত এই হামলা চালানো হয়েছে। হামলায় এর চারপাশের ছোট শহর ও গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস জানিয়েছে, হামলায় অন্তত ১০ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। অন্যান্য সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা ১৭।
হোয়াইট হেলমেটসের কর্মী আহমেদ ইয়ারজি বলেন, নিহতদের মধ্যে ৫ থেকে ১১ বছর বয়সী পাঁচ শিশুও রয়েছে। এরা সবাই একই পরিবারের সদস্য ছিল।
তিনি বলেন, কেবলমাত্র বেসামরিক নাগরিকদের ভবনগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।
সূত্র: আল জাজিরা
সূত্র: আল জাজিরা